///

নবীগঞ্জে বাসের ধাক্কায় মহিলাসহ ২ জন নিহত

6 mins read

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মহিলাসহ ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২ টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩২) এবং অটোরিকশার যাত্রী একই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, অটোরিকশা করে বাহুবল উপজেলায় যাচ্ছিলেন নুরেয়া বেগম। পথিমধ্যে রোকনপুর বাজারে আসামাত্র সিলেট থেকে ঢাকাগামী এম আর পরিবহনের যাত্রীবাহী একটি বাস পিছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান নুরেয়া বেগম ও আরশ আলী। এ সময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারে কাজ চলছে। গাড়ি আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version