
নির্বাচনের সঙ্গে জড়িত কেউ আওয়ামী লীগের দোসর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন- সৎ ও যোগ্য ব্যাক্তিরাই নির্বাচন পরিচালনা করবে।
তিনি বুধবার বিকেলে সিলেটে সিলেটের প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ সময় স্বরাস্ট্র উপদেষ্টা আরো বলেন- ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া আছে, ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনির সদস্য সহ প্রযুক্তির সকল ব্যবহার নিশ্চিত করা হবে।
এর আগে মতবিনিময় সভায় স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সচিব, আইজিপি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।


