সর্বশেষ/সারাদেশ পাতিহাঁসের কালো ডিম, অনুসন্ধানে নেমেছেন কর্মকর্তারা by Jaintapur September 24, 2022 8 mins read Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email ভোলার চরফ্যাশনে একটি পাতিহাঁস গত বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনে দুটি কালো ডিম পেড়েছে। হাঁসের মালিক আব্দুল মতিনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাঁসটি গতকাল শুক্রবার ডিম পাড়েনি। এদিকে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং একই সঙ্গে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ইন্দ্রজিত্ কুমার মণ্ডল জানিয়েছেন, পাতিহাঁসের কালো ডিম পাড়ার কারণ অনুসন্ধানে হাঁসটির গতিবিধি, স্বাস্থ্য পরীক্ষা এবং ডিমের রঙ পর্যবেক্ষণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের দুই জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্দ্রজিত্ কুমার মণ্ডল বলেন, আমার জানা মতে দেশীয় কোনো পাতিহাঁস কালো ডিম পেড়েছে এমন ঘটনা বাংলাদেশে এই প্রথম। আমাদের দেশে জিং ডিং জাতের এক প্রকার হাঁস হালকা নীল রঙের ডিম দেয়। পাতিহাঁস কালো ডিম পেড়েছে কখনো শুনিনি। আমার মতে, এটি অস্বাভাবিক ডিম। ভারতীয় ব্রিডের কাদারনাথ কালো মাসি জাতের মুরগি রয়েছে, যেগুলো কালো ডিম পাড়ে এবং যেগুলোর মাংসও কালো। পাতিহাঁসটির জরায়ু বা শারীরিক কোনো সমস্যার কারণে ডিমের রং কালো হতে পারে। আমরা সাত দিন পর্যন্ত দেখব, যদি ডিমের রং সাদা না হয় তবে আমরা হাঁসটি পরীক্ষাগারে পাঠাব। ল্লেখ্য, উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি এলাকার বাসিন্দা সৌদিপ্রবাসী আব্দুল মতিনের স্ত্রী তাসলিমা বেগমের একটি হাঁস বুধবার একটি কালো ডিম পাড়ে। পর দিন বৃহস্পতিবার আরো একটি কালো ডিম পাড়ে হাঁসটি। এনিয়ে শুক্রবার দৈনিক সংবাদ প্রকাশ হয়। Share this: Click to share on Facebook (Opens in new window) Facebook Click to share on X (Opens in new window) X Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email Jaintapur Leave a Reply Cancel replyYour email address will not be published. Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Latest from Blog রাঙ্গামাটিতে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ ময়মনসিংহের জ্বালানী তেলের পাম্পে আজও দীর্ঘ লাইন, সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটিয়ে জখম করেছে বিএনপি নেতা, শাস্তির দাবিতে মানববন্ধন ময়মনসিংহের ত্রিশালে শিশু হত্যা ঘটনায় ঘাতক পিতাসহ গ্রেফতার ২ চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনের অদুরে ট্রেনে কেটে মসজিদের ইমামের মৃত্যু জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, চালক-হেলপার আটক সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে চোরাকারবারী আহত, অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন সিলেটের জৈন্তাপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ শপথ নিচ্ছেন আরিফুল হক চৌধুরী
কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালাল ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে পিটিয়ে জখম করেছে বিএনপি নেতা, শাস্তির দাবিতে মানববন্ধন