

ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। উপজেলের প্রতিটি ইউনিয়নের ভোট কেন্দ্র কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিছু কিছু ভোট কেন্দ্রে আঙ্গুলের ছাপ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্হিতি কোথাও কোথাও অনেক বেশী। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কমতে থাকে।
এ নির্বাচনে ৫ টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
নির্বাচনে বিজয়ী ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতিকের মো. তৈয়ফুর রহমান শাহীন তার প্রাপ্ত ভোট ৬ হাজার ৪৩৬ ভোট। নিকটবর্তী প্রার্থী ইকবাল হোসেন খান সতন্ত্র প্রাপ্ত ভোট ৩ হাজার ৯৭৬।
মাইজগাও ইউনিয়নে নৌকা প্রতিকে বিজয়ী আওয়ামী লীগে জুবেদ আহমেদ চৌধুরী শিপু প্রাপ্ত ভোট ৩ হাজার ৯০৮, নিকটতম প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী প্রাপ্ত ভোট ৩ হাজার ২৭৫।
ঘিলাছড়া ইউনিয়নে বিজয়ী নৌকা প্রতিকে আওয়ামী লীগের প্রার্খী সাইফুল ইসলাম মনা প্রাপ্ত ভোট ৪ হাজার ০২২ নিকটতম প্রার্থী রুকুনুজ্জামান চৌধুরী প্রাপ্ত ভোট ২হাজার ৯৩৯।
উত্তর কুশিয়ারা ইউনিয়নে আনারস প্রতিকে সতন্ত্র প্রার্থী আহমেদ জিলু প্রাপ্ত ভোট ৪হাজার ৮৭৯ নিকটতম প্রার্থী সতন্ত্র প্রার্থী ফজলুর রহমান।
উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ঘোড়া প্রতিককে বিজয়ী সতন্ত্র প্রার্থী আবজাল হেসেন প্রাপ্ত ভোট ৩ হাজার ৫৫৪ নিকটতম সতন্ত্র প্রার্থী এমরান উদ্দীন পেয়েছেন ২ হাজার ৪৩৬।


