//

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

8 mins read

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রোফাইলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী ১ডিসেম্বর থেকে অ্যাড্রেসেস, ইন্টারেস্টেড ইন, রিলিজিয়াস ভিউজ এবং পলিটিক্যাল ভিউজ ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

ফেসবুকে ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয় গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা হচ্ছিল। এর আগে ফেসবুক ব্যবহারকারীর লিঙ্গ পরিচয়, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসের মতো বিষয় বস্তুকে লক্ষ্য করতে বিজ্ঞাপন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফেসবুকের প্রোফাইলে ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি ঘরের তথ্য আর দেখানো হবে না। ইতোমধ্যে ব্যবহারকারীদের এই পরিবর্তন সম্পর্কে নোটিফিকেশন দিয়েছে ফেসবুক।

ব্যবহারকারীর যৌনতা, রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মত ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করার সুযোগ ছিল ইন্টারেস্টেড ইন ক্যাটেগরিতে।

ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এ পরিবর্বতন গুলো আনা হচ্ছে। যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন, আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে৷ এই পরিবর্তনে কারও নিজে থেকে এসব তথ্য ফেসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না।

প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ফেসবুকের আসন্ন এ পরিবর্তন বুধবারই চিহ্নিত করেছিলেন সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version