///

বারহাট্টায় মুক্তি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

9 mins read

নেত্রকোণা বারহাট্টায় উপজেলা স্কুলছাত্রী মুক্তি বর্মণকে (১৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে ও গ্রেফতার হওয়া কাওছার মিয়ার (১৮) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।

রবিবার (৭ মে) দুপুরে বারহাট্টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট।

বক্তব্য রাখেন সভাপতি বিপ্লব চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি শ্রাবন দে, সাধারণ সম্পাদক আকাশ সরকার, সাংগঠনিক সম্পাদক অর্জন সরকার, রিদয় সরকার, গৌতম সরকার, আরও উপস্থিত ছিল আটপাড়া উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি মিঠুন দাস এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির নেত্রকোণা জেলার সমন্নয়ক প্রদীপ শর্মা। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশনেয়।

নিহত মুক্তি বর্মণ বারহাট্টার প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে এবং প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর অভিযুক্ত কাওছার একই গ্রামের মো. শামসু মিয়ার ছেলে। পুলিশ জানায়, কাওছার মিয়া দীর্ঘদিন ধরে মুক্তি বর্মণকে উক্ত্যক্ত করে আসছিলেন। গত মঙ্গলবার বিদ্যালয় থেকে সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ি ফেরার পথে মুক্তিকে কুপিয়ে হত্যা করেন কাওছার।

বুধবার বিকেলে ডিবি পুলিশ গ্রামের একটি জঙ্গল থেকে তাকে আটক করে। ওই দিন সন্ধ্যায় নিহত মুক্তির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা গ্রেফতার হওয়া অভিযুক্ত কাওছার মিয়াকে নেত্রকোণা কারাগারে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version