////

বিশ্ব নবী সা.কে শেষ নবী মানলে আপনি পরিপূর্ণ ঈমানদার বলে গণ্য হবেন : আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী

9 mins read

জৈন্তাপুর উপজেলার সর্ববৃহত হরিপুর মাদ্রাসার বার্ষিক এনামী জলছার প্রধান অতিথির বয়ান পেশ কালে ভারতীয় উপমহাদেশের বরেণ্য ইসলামী চিন্তাবিদ জমিয়তে উলামায়ে হিন্দের আমীর, আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী বলেন, ”বিশ্ব নবী (সা.) কে শেষ নবী মানলে আপনি পরিপূর্ণ ঈমানদার বলে গণ্য হবেন”৷

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) হরিপুর বাজার মাদ্রাসার আয়োজনে বার্ষিক এনামী জলছার বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির নসীহতপূর্ণ বয়ান পেশ কালে একথা বলেন ৷ প্রধান অতিথির বয়ান পেশ কালে তিনি আরও বলেন, পরকালের জীবন আসল জীবন, বিধায় আমরা পরকালের শান্তিময় জীবন গঠনের জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বর্তমান সময়ে মুসলমান ধ্বংশের মূলে মোবাইল ফোন ব্যবহার। একান্ত প্রয়োজন ছাড়া মুসলমানদের বাচ্চারা মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা, বর্তমান সময়ের অপরিহার্য দাবী। আমরা যেন সর্ব সময়ে একে অপরের সাহায্যে এগিয়ে আসি। হামদরদী আমাদের মধ্যে নেই বললেই চলে। শুধু হক্ব জানলেই হবেনা, মানার মধ্যেই সব ধরনের সফলতা নিহিত রয়েছে।

মাদরাসার মুহতামিম হযরত মাওলানা হিলাল আহমদ হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে বিশাল ওয়াজ মাহফিলে বয়ান করেন পূর্ব সিলেট এদারার মুহতারাম আমীরে জমিয়তে উলামা শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন হাফিজাহুল্লাহ। উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক, শায়খুল হাদিস আল্লামা ইউসুফ, হেমু মাদরাসার মুহতামিম মাওলানা জিল্লুর রহমান, হযরত মাওলানা আব্দুল খালিক সহ অগনিত উলামা কেরামবৃন্দ ৷ ওয়াজে উপস্থিত হন বৃহত্তর জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট সহ উত্তরপূর্ব সিলেট ধর্মপ্রাণ মুসল্লিরা ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version