//

বৃহস্পতিবার ফখরুল-আব্বাসের জামিন শুনানি

8 mins read

নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবারো জামিন আবেদন করেছেন।

বুধবার (১৪ নভেম্বর) সকালে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আগামীকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, আরো কয়েকজন আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়েছে। আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন আদালত। সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নাকচ করেন ঢাকার সিএমএম আদালত। গতকাল মঙ্গলবার আরো ১০৬ জন বিএনপির নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করা হয়।

প্রসঙ্গত, ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হন। ওইদিন নয়াপল্টন কার্যালয় দলটির সিনিয়র কয়েকজ নেতাসহ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। সংঘর্ষের ঘটনায় পরদিন ৪৭৩ জনের নাম উল্লেখসহ বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়।

পরদিন ৮ ডিসেম্বর দিনগত রাতে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের গ্রেফতার দেখায় ডিবি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version