

মধ্যনগরে সড়কের দুই পাশে ৩০০টি হিজল করচের গাছের চারা রোপন
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরের জীব বৈচিত্র রক্ষায় উপজেলার মধ্যনগর ইউনিয়নের জমশেরপুর নতুন পাড়া গ্রামের সামনের সড়ক থেকে হরিপুর গ্রামের সামনের সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ৩০০টি হিজল করচের গাছের চারা রোপন করা হয়েছে। হাওর ভলান্টিয়ার্স বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃক্ষ রোপন অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (১৮নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান। অন্যদের মধ্য সেখানে উপস্থিত ছিলেন হাওর ভলান্টিয়ার্স বাংলাদেশ এর আহ্বায়ক অসীম সরকার , মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ পরিতোষ সরকার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলা উদ্দিন, সংগঠনটির মধ্যনগর উপজেলা শাখার আহ্বায়ক নিগম ভট্রাচার্য প্রমুখ।


