

নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিনের চলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের টেটাযুদ্ধে আজগর আলী(৫৫) মানে একজনের মৃত্যু হয়েছে। এসময় টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন।
নিহত আজগর আলী(৫৫) গজারিয়ায় কান্দি গ্রামের আশ্রাব আলীর ছেলে ও বর্তমান ইউপি সদস্য খালেক হাজী সমর্থক আশরফ আলী ছেলে। আহতরা হলেন একই এলাকার মঞ্জুর আলীর ছেলে জামির আলী, তাহার আলীর ছেলে শাহীন আলী, সামসুল হকের ছেলে বাচ্চু মিয়া, আশ্রাব আলীর ছেলে চাঁণ মিয়াসহ আরোও কয়েকজন আহত হয়েছে বলে জানান স্থানীয়রা। বাকিদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।
শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত চারমাস আগে গজারিয়া কান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থক বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ধন্দের জেরে সংঘর্ষে একজন নিহত হন।
সাবেক ইউপি সদস্য শাহ আলমের সমর্থক বর্তমান ইউপি সদস্য খালেকের সমর্থকদের গ্রামছাড়া করে। ৫মাস গ্রামের বাইরে থাকার পর আজ সকালে খালেক গ্রুপ পুনরায় গ্রামে ফেরার চেষ্টা করলে দুই গ্রুপের টেটাযুদ্ধ বাঁধে এবং ৬টি টেটার আঘাতে খালেক গ্রুপের সমর্থক আজগর আলীর মৃত্যু হয় এবং টেটাবিদ্ধ হয়ে আহত হয় দুই গ্রুপের আরও ১০জন। আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো জাহাঙ্গীর জানান, সকাল সাড়ে দশটায় হাসপাতালে টেঁটাবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসা হয়। তার শরীরে একাধিক টেটা বিদ্ধ হয়েছে। ধারনা করা হচ্ছে এর মধ্যে একটি টেটা তার শরীরে ঢুকে ফুসফুস ছিদ্র হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, সকাল সাড়ে দশটায় হাসপাতালে এসে তার মরদেহের সুরতহাল করা হয়। প্রাথমিক সুরতহালে তার শরীরে ৬টি টেটা বিদ্ধ দেখা গেছে।
রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


