//

সিলেটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আপসে মীমাংসার চেষ্টা!

9 mins read

সিলেট মহানগরীর কুমারগাঁওয়ে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় অভিযুক্ত মুন্নাকে (৪৫) আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। মুন্না কুমারগাঁও এলাকার মৃত আহসান আলীর ছেলে।
৯ মে সোমবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনায় ভিকটিমের বাবা বাদী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে এলাকার কিছু মানুষ ঘটনায় ভিকটিমের পরিবারের সঙ্গে বিষয়টির মীমাংসা করে নিতে চাচ্ছেন। পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। তারা দোষীকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে চায়।
ভিকটিম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন। ভিকটিমের বাবা সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কুমারগাঁও এলাকার একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর পরিবার। সোমবার সকাল ৭টার দিকে কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন মুন্না। বিষয়টি জানাজানি হলে বেলা ২টার দিকে ভিকটিমের বাবা জালালাবাদ থানায় গিয়ে মৌখিক ভাবে পুলিশের কাছে অভিযোগ দেন। অভিযোগ পেয়েই বেলা আড়াইটার দিকে পুলিশ মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযুক্তকে আটকের পর স্থানীয় কিছু লোক ভিকটিমের বাবাকে ফুসলিয়ে বিষয়টি আপসে মীমাংসার চেষ্টা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়ের করা হয়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খাঁন সোমবার রাতে বলেন, যেখানেই অন্যায়, নির্যাতন সেখানেই পুলিশ তৎপর। তার উপর একজন প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীকে কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নাজমুল হুদা খাঁন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version