///

সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন লু্ৎফুর রহমান জায়গীরদার খোকন

9 mins read

সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের দপ্তর সম্পাদক হলেন লু্ৎফুর রহমান জায়গীরদার খোকন

সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের ১২সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে৷

সোমবার(২৩ জানুয়ারি) দুপুরে নবগঠিত এই কমিটিতে কুরবান নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বরকত কে সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লু্ৎফুর রহমান জায়গীরদার খোকন কে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, ছৈলাবজালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গয়াছ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালুকাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী তপন, বেহলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক দোয়াহিলা ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম, প্রচার সম্পাদক ভাতগাও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গিরদার খোকন, কোষাধ্যক্ষ মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক, আইন সম্পাদক ভোগলা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিলন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক লক্ষীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরকে দায়িত্ব প্রদান করা হয়।

নির্বাচনে লু্ৎফুর রহমান জায়গীরদার খোকন দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version