
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বাংলাদেশের হতদারিদ্র অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী’র স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠায় আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার হাত-কে আরও শক্তিশালী করতে তৃর্ণমুল পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করতে তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুবিধা বঞ্চিত মানুষের মধ্য ঈদ উপহার বিতরণ কালে মন্ত্রী এসব কথা বলেন।
জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন’র যৌথ পরিচালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) মো. আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, ইউনিয়ন চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, মো. সুলতান করিম, রফিক আহমদ, কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিতছিলোন এ কে এম রিয়াজ মাহমুদ, শামীমা আক্তার, হিরন মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, ইমরান আহসদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, আওয়ামী লীগ নেতা সুলাল চৌধুরী, মকবুল আলী মঙ্গল, সোহেল রানা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন। উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


