ইশরাককে বহনকারী প্রিজনভ্যানে হামলা বিএনপির ১২ নেতা কর্মী রিমান্ডে, ৬ জন কারাগারে

11 mins read

বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলার ঘটনায় দলটির ১২ নেতা কর্মীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলার ঘটনায় দলটির ১২ নেতা কর্মীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ফাইল ছবি
আদালত থেকে কারাগারে নেওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বহনকারী প্রিজনভ্যানে হামলার ঘটনায় দলটির ১২ নেতা কর্মীকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে ও ছয় নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া হয়েছে-মনিরুজ্জামান মনি ওরফে মনির মাতব্বর, মো. রাসেল, মো. আলাউদ্দিন, ইমতিয়াজ হাসান জনি, ওবায়দুর রহমান পারভেজ, মো. ওলি, সোয়েব হোসেন, মো. ইমরান, শহিদুল হক ওরফে শহিদুল্লাহ, মো. সেন্টু ও কুতুব উদ্দিন মন্ডল ও আব্দুর রবকে। এছাড়া ইমরান হোসেন মাসুদ, গোলাম মোস্তফা পিয়ার, আশরাফ উদ্দিন, শাকিল আহম্মেদ মিলন, মো. মাসুদ ও ইব্রাহীমের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার বিকেলে ১৮ নেতা কর্মীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবির। আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১২ আসামির এক দিনের রিমান্ড ও বাকি ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বুধবার ইশরাক হোসেন খোকা গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদেশের পর দুপুর আড়াইটার দিকে ইশরাককে প্রিজনভ্যানে বের করা হয়। কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পথে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত সংলগ্ন রায়সাহেব বাজার মোড়ে তার প্রিজনভ্যানে হামলা করে ইশরাক সমর্থকেরা।
এ সময় সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় কোতয়ালী থানার উপপরিদর্শক এসআই শহিদুল ইসলাম। মামলায় এজাহারভুক্ত ৮৮ জনসহ অজ্ঞাতনামা দুই-আড়াইশ আসামি করা হয়। ঘটনাস্থল ও কত আলী সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version