/

একতাতেই শক্তি: জি-২০ অধিবেশনে নরেন্দ্র মোদি

10 mins read

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংসহ উপস্থিত সকল প্রতিনিধিকে স্বাগত জানিয়েছেন।

বৈঠকে প্রতিনিধিদের স্বাগত জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি একটি ভিডিও বার্তায় বলেন যে, “আমাদের সকলকে অবশ্যই স্বীকার করতে হবে যে আজ বহুপাক্ষিকতা সংকটাপন্ন।”

“দুইটি বিশ্বযুদ্ধের পর আমাদের সকলকেই দুইটি বিষয়ে গুরুত্ব প্রদান করতে হয়েছে। প্রথমত প্রতিযোগী স্বার্থের ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধ করা এবং দ্বিতীয়ত, সাধারণ স্বার্থের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।”

“গত কয়েক বছরের অভিজ্ঞতা – আর্থিক সংকট, জলবায়ু পরিবর্তন, মহামারী, সন্ত্রাসবাদ এবং যুদ্ধ, স্পষ্টভাবে দেখায় যে বৈশ্বিক শাসন ব্যবস্থা এ দুইটি গুরুত্বপূর্ণ বিষয় ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে এই ব্যর্থতার দুঃখজনক পরিণতির সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয়েছে উন্নয়নশীল দেশগুলো।”

“এসডিজিতে পিছিয়ে পড়ার কারণে আমরা আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছি। অনেক উন্নয়নশীল দেশ টেকসই ঋণের সাথে লড়াই করছে। তারা ধনী দেশগুলির দ্বারা সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।”

“কোনো গোষ্ঠী তার সিদ্ধান্তের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত ব্যক্তিদের কথা না শুনে বিশ্ব নেতৃত্ব দাবি করতে পারে না। আমরা গভীর বৈশ্বিক বিভাজনের সময়েই এ বৈঠক করছি।”

তিনি আরো বলেন যে, ইউক্রেন সংকট এবং গভীর ভূ-রাজনৈতিক বিভাজন বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। তবে অধিবেশনে উপস্থিত সকল ব্যক্তিবর্গের সম্মিলিত প্রজ্ঞা এবং বিভক্তির ঊর্ধ্বে উঠার ক্ষমতার উপর তার পূর্ণ আস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version