////

ওসমানীনগরে মহিলাসহ ৭ আসামী গ্রেফতার

4 mins read

ওসমানীনগরে মহিলাসহ ৭পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নূরপুর ও দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার নুরপুর গ্রামের তাসিম উল্যার পুত্র আব্দুশ শহিদ, একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র হুসল মিয়া, আব্দুল বাতিনের পুত্র নুরশেদ আহমদ, ছোট ধিরারাই পারকুল গ্রামের, তেরাব উল্যার পুত্র সাইস্তাব আলী, তার স্ত্রী সাজুন বেগম, পুত্র সুমন মিয়া, সুহেল মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ।

ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্য গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version