////

কানাইঘাটের চাঞ্চল্যকর মইন হত্যা মামলার আসামী গ্রেফতার

9 mins read

সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ এপ্রিল ২টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানার কসবা হতে চাঞ্চল্যকর মইন উদ্দিন হত্যা মামলার আসামী কানাইঘাট থানার বাউরভাগ ১মখন্ড (সিংগাড়ীপাড়) গ্রামের মৃত সিদ্দেক আলীর মেয়ে আয়শা বেগম (৪০)’কে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানাযায় ভিকটিম মইন উদ্দিন(২৮) এর সাথে আসামী আয়শা বেগম এর মেয়ে তানিয়া বেগম ও আসামী মমতা বেগম দ্বয়ের সাথে প্রেমের সম্পর্ক৷ তারই জের ধরে মইন উদ্দিনের সাথে বিবাদীদের মনোমালিন্যের সৃষ্টি হয়।

মনোমালিন্যের জের ধরে তানিয়া বেগম এর বড় ভাই মামলার ১নং আসামী মারজান আহমদ (১৯) সহ এজাহার নামীয় অপরাপর ৭ জন আসামী পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিম মইনউদ্দিনকে গত ২৮ নভেম্বর রাত অনুমান ১.৪০ ঘটিকা হইতে ২.১৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে কানাইঘাট থানাধীন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরবাগ ১মখন্ড সিঙ্গাড়ীপাড়া গ্রামে আসামী মারজান আহমদ এর বসতবাড়িতে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করা হয়।

পরবর্তীতে ভিকটিমের পিতা শফিকুল হক কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করলে পরপরই আসামীগণ নিজ বাড়ি হইতে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

ইতিমধ্যে পুলিশ কানাইঘাট থানা পুলিশ মামলার এজাহার নামীয় তিন জন আসামীকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেছে।
অপরদিকে গ্রেফতারকৃত আসামী আয়শা বেগম হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি থানা পুলিশের নিকট স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে মর্মে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version