////

কানাইঘাট থানা পুলিশ অভিযানে ৪টি সাজা পরোয়ানাসহ ৩ জন আসামীকে গ্রেফতার

7 mins read
সিলেটের কানাইঘাট থানা পুলিশের টিম ৩০ এপ্রিল ১টা.৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ এর নির্দেশনায় এএসআই অলিউল হাসানের নেতৃত্বে রাজধানী ঢাকা মিরপুর-১ হইতে ২টি সাজা পরোয়ানাসহ মোট ০৬টি পরোয়ানাভূক্ত পলাতক আসামী কানাইঘাট থানার লামা দলইকান্দি গ্রামের মৃত মাওলানা আব্দুস সালামের ছেলে হেলাল উদ্দিন (৪২) কে র‌্যাব-৩ এর সহযোগীতায় গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট সিআর সাজা ১৭৫/১৮ ও  ৯৫১/১৮, কোতয়ালী থানার এসএমপি সিলেট এর সিআর ১৭৭৬/১৯, সিআর ১০০৭/১৯, সিআর ৮০০/১৯, সিআর ৭৯৯/১৮ গ্রেফতারী পরয়ানা ছিল।
অপরদিকে সোমবার (১ মে) ভোর রাত সাড়ে ৪টায় এসআই মাসুম আলম এবং এএসআই রায়হান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গাছবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে কানাইঘাট সিআর সাজা-৫৬/১৪ ও  ৬২৯/১৪ এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী বড়দেশ বাজার গ্রামের ইউছুফ আলীর ছেলে মোঃ আব্দুস শহিদকে এবং ভোর সাড়ে ৫টায় সড়কের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জিআর সাজা ৫২/২২ এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী মানিকপুর এপি ডালাইচর গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে মিজান আহমদ(৪২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয় মর্মে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version