

দরবস্ত কানাইঘাট সড়কে জৈন্তাপুর অংশে লেগুনা টমটম মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ৪ এপ্রিল সোমবার বিকাল ৬টায় কানাইঘাট দরবস্ত রোডের জৈন্তাপুর উপজেলার চাক্তা রওজাতুল ইসলাম মাদ্রাসার সম্মুখে চতুল বাজার হতে দ্রæত গতিতে ছেড়ে আসা লেগুনা গাড়ীর সাথে দরবস্ত বাজার হতে ছেড়ে যাওয়া ব্যবটারী চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দূর্ঘটনায় ৫জন আহত হন। আহতরা হলেন লেগুনা চালক দরবস্ত ইউনিয়নের নুরপুর গ্রামের নাজিম উদ্দিন (২৮), চারিকাটা ইউপি ভিত্রিখেল পশ্চিম গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহাগ আহমদ (১৭), একই গ্রামের শামসুল হকের ছেলে রইছ উদ্দিন (৪০), কুমারপাড়া গ্রামের ওলিউর রহমানের ছেলে শামীম আহমদ (১৫), দরবস্ত ছৈয়া গ্রামের হাবিব উল্লার ছেলে কামাল উদ্দিন (৪২)। লেগুনা চালক ব্যাতীত বাকীদের সিলেটে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর পর স্থানীয়রা দ্রæত আহতদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


