
বাগেরহাট প্রতিনিধি :: কোথাও নকল ব্যালট বা সীল তৈরি করা হচ্ছে কিনা সে বিষয় লক্ষ রাখার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বাগেরহাট -৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মোংলা শ্রমিক সংঘ মাঠে ধানের শীষের গনমিছিল ও গণসংযোগ শেষে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে ধানের শীষের গনমিছিল ও গণসংযোগ বের করে বিএনপি। মিছিল টি পুরো শহর প্রদক্ষিণ করে শ্রমিক সংঘের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী ও ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন সারাদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ি করতে হবে এবং কোথাও নকল সীল ও ব্যালট পেপার তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।


