//

কোম্পানীগঞ্জে ৩৩৬ বোতল অফিসার চয়েস মদ সহ আটক একজন

5 mins read

সিলেটের কোম্পানীগঞ্জ হতে পুলিশের অভিযানে ৩৩৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ পুলিশের হাতে আটক ১ ৷

সিলেট জেলা পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (২৫ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিত্বে কোম্পানীগঞ্জ থানার ৫নম্বার উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাঁও গ্রামের তেলিখাল টু নাপিত খাল সড়কের (চান্দেরখাল) পূর্ব পাশে রাস্তার ঢালে অভিযান পরিচালনা করে ১৮০ মি.লি এর ৩৩৬ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ কোম্পানীগঞ্জ থানার খাগাইল গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে মেহের উদ্দিন (৩৫) কে আটক করা হয় ৷

ডিবি পুলিশের অভিযানে ৩৩৬ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার ও ১জন মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকালপয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ৷ তিনি আরও বলেন আটককৃত বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version