

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাতিমনগর হাওরের তুরাগবাগ এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারায় দুই লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে পরিচালিত এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল পুলিশ সহায়তা করে।


