/

গোলাপগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের ১২মেট্রিক টন চাল ও শুকনো খাবার ত্রাণ সহায়তা প্রদান

5 mins read

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ১২ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরণ করা হবে।

বাঘা ইউনিয়নে ৭ মেট্রিক টন, ফুলবাড়ী ইউপিতে ১, আমুড়া ১, সদর ইউনিয়নে ১ ও পৌরসভা এলাকার জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

বুধবার (১৮ মে) এ ত্রাণ সহায়তার অংশ হিসেবে উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর, তুড়ুকভাগ, নলুয়া গ্রামের প্রায় ২শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবিরের উপস্থিতিতে এ ত্রাণ সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ সহ উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির বলেন, গোলাপগঞ্জ উপজেলায় ১২ মেট্রিকটন চাল বরাদ্দ এবং শুকনাে খাবার দেওয়া হয়েছে। সরকারের বরাদ্ধকৃত সহায়তা ইতিমধ্যেই যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version