

মনজুর আহমদ, গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবনের সামনে নির্মিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট সরকারি কলেজ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা যুবলীগ, লেঙ্গুড়া সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তারা।


