////

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে চোরই সিএনজিসহ বিশ্বনাথের কাদির গ্রেফতার

9 mins read

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে নাম্বার বিহীন চোরই সিএনজিসহ বিশ্বনাথের কাদির নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল কাদির ও আটককৃত সিএনজি বর্তমানে গোয়াইনঘাট থানায় জব্দ রয়েছে। গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস,এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরের গোয়াইনঘাট বাইপাস সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান পরিচালনা করে চোরাইকৃত রেজিঃ বিহীন ১টি সিএনজিসহ বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল মতলিবের ছেলে মোঃ আব্দুল কাদির (৩২) গ্রেফতার করেন। উদ্ধারকৃত সিএনজির প্রকৃত মালিক এখনোও সনাক্ত করা যায়নি।

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় সিলেটের গোয়াইনঘাটে অপরাধ দমনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট থানার এসআই মিহির চন্দ্র দাস,এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা সদরের গোয়াইনঘাট বাইপাস সিএনজি স্ট্যান্ডের পাশে অভিযান পরিচালনা করে চোরাইকৃত রেজিঃ বিহীন ১টি সিএনজিসহ বিশ্বনাথ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল মতলিবের ছেলে মোঃ আব্দুল কাদির (৩২) গ্রেফতার করেন। ধৃত আব্দুল কাদিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version