////

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারের পিতৃবিয়োগ

14 mins read

জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ইকবাল আহমদ তাপাদারের পিতা জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি প্রবীণ মুরব্বি জকিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাইদ্রাবন্দ গ্রামের ডা. মো. আব্দুল কাদির তাপাদার (কাদু ডাক্তার) আর নেই। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দুপুরে সিলেট হার্ট ফাউন্ডেশনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হার্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর ৬ছেলে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, শুভাগমন রয়েছেন। সন্ধ্যার দিকে তাঁর মরদেহ বাড়িতে আনার পর তাঁকে শেষবারের মতো একনজর দেখতে নানা শ্রেণি পেশার মানুষেরা বাড়িতে ভীড় করেন। মরহুমের জানাজার নামাজ বুধবার (১২ এপ্রিল) বিকেল ৪ঘটিকায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এদিকে, জকিগঞ্জ পৌর এলাকার প্রবীণ মুরব্বি ডা. আব্দুল কাদির তাপাদারের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ব্রিটেনের কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন, শ্যামলী, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহসভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালি, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক কেএম মামুন, নির্বাহী সদস্য আল মামুন, নির্বাহী সদস্য রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ডা. আব্দুল কাদির তাপাদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।

মরহুম ডা. আব্দুল কাদির তাপাদার জীবদ্দশায় সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমে সতস্ফুর্তভাবে অংশগ্রহণ করতেন। তিনি অসংখ্য মানুষকে চিকিৎসাসেবা দিয়েছেন। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version