জকিগঞ্জ ব্যাটালিয়নের তিনটি পৃথক পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ

জাতীয়জকিগঞ্জ ব্যাটালিয়নের তিনটি পৃথক পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ
জকিগঞ্জ ব্যাটালিয়নের তিনটি পৃথক পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ
৩১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির বিশেষ আভিযানিক দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে অভিযান পরিচালনা করে। বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ী, ৩৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ১১ লক্ষ ৩ হাজার ৮শত টাকা।
৩১ অক্টোবর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের ডোনা বিওপির আভিযানিক দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে ৬শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সুপারির সিজারমূল্য ২৪ হাজার টাকা।
এছাড়া ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর সুরাইঘাট বিওপির আভিযানিকদল সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৭শত গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি’র টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৬০ কেজি জিরা ও ৭০ কেজি চা পাতা ৭০ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত জিরা ও চা পাতার সিজারমূল্য ৪ লক্ষ ৬৭ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামাল কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles