

সিলেটের জৈন্তাপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজিএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্টিত ৷
ন্যাশনাল একাডেমি ফর আটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টের ডিজএ্যাবিলিটি এনএএএনডি আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত ওরিয়েন্টেশন ওয়ার্কশপে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের পরিচালনায় একদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন ৷ সিলেটের টিচার্স টেনিং কলেজের সহকারি অধ্যাপক খসরু মামুন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মমিদাশ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম ৷
এছাড়া ওরিয়েন্টেশন অংশনেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিকগন, ইমামগন, অভিবাবকদের অংশ গ্রহন করেন ৷
প্রশিক্ষনে অটিজম বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং অটিজম শিশুদের বোঝা না মনে করে সটিক পরিচর্যার মাধ্যমে শিক্ষাদান সহ সেবা যত্ন, খেলা ধুলার মাধ্যমে শিক্ষাদান করার আহবান করেন ৷


