

জৈন্তাপুর উপজেলায় ঝড়েপড়া শিশু-কিশোরদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রাথমিক স্থরে কাজ করা বে-সরকারী এনজিও সংস্থা আরডিআরএস বাংলাদেশ, জৈন্তাপুরে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মসূচি আয়োজিত শিক্ষক-সুপার ভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে শিক্ষকদের সমন্বয় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম বলেন, জৈন্তাপুরে শিক্ষার মান উন্নয়নে আরডিআরএস বাংলাদেশ বিগত ২০১২ সাল থেকে এই এলাকায় শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে। আমি কয়েকটি স্কুল পরিদর্শন করেছি এখানকার স্কুল গুলোতে পাঠদানের কৌশল অনেক ভালো।
উপজেলা প্রশাসন প্রতিনিয়ত স্কুল গুলো মনিটরিং করে আসছে এবং ভবিষ্যতে স্কুলের শিক্ষান মান বৃদ্ধিতে তিনি শিক্ষকদের আন্তরিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।

উপজেলা প্রোগ্রাম ম্যনোজার শফিউল আলমের সভাপতিত্বে ও প্রোগ্রাম সুপার ভাইজার মাসুদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রোগ্রাম সুপার ভাইজার মো. আলাল উদ্দিন আলাল, সুমন আল মামুন, সুখী বেগম, শিপ্রা ব্যানার্জী, আনোয়ারা বেগম, শিক্ষিকা সালমা বেগম ও সিতারা বেগম।
আরডিআরএস বাংলাদেশ ১৯৭২ সাল থেকে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’র আওতায় সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ঝড়েপড়া শিশুদের স্কুলমূখী করতে উপজেলার প্রত্যান্ত এলাকায় ৮২টি স্কুল পরিচালনা করে আসছে।


