///

জৈন্তাপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

10 mins read

জৈন্তাপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ শনিবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস,  জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মঈন উদ্দিন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী, শিক্ষক রুপক চক্রবর্তী, ছাত্রলীগ নেতা নেহাল পাল।

এদিকে সকাল ১০টায় চিকনাগুল ইউনিয়নের কহাইগড় এলাকায় অবস্থিত ঐতিহাসিক গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৯৭১ সালের শহীদদের প্রতি পুষ্পস্তপক অর্পন করে গভীর শ্রদ্ধা জানানাে হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী ও আওয়ামীলীগ নেতা সােহেল রানা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version