
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২টি গরু সহ পেশাদার ২ জন পেশাদার গরু চোর আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানায়, সোমবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে নিজপাট ইউনিয়নের ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজ রোড হতে স্থানীয় জনতার সহায়তায় ২টি গরু সহ পেশাদার ২জন গরু চোর আটক করে থানায় নিয়ে আসে।
জৈন্তাপুর মডেল থানাধীন ১নং নিজপাট ইউনিয়ন এর অন্তর্গত ইমরান আহমেদ মহিলা কলেজ রোড এলাকা হইতে হইতে ২ টি গরুসহ ২ জন পেশাদার গরু চোর গ্রেফতার করা হয়।
আটককৃত পেষাদার গরু চোররা হল নিজপাট ইউনিয়নের হর্ণি গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে নূর আহমেদ (৪২), কালিঞ্জিবাড়ী গ্রামের আজিজুল হকের ছেলে সাহাব উদ্দিন (২৩) এসময় তাদের নিকট হতে ২টি চোরাই গরু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদলতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।


