///

জৈন্তাপুরে ৬ইউপিতে ৬শত জনের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ

5 mins read

জৈন্তাপুরের ৬ইউনিয়নে ৬শত বন্যাত্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

৩১ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ৬টি ইউনিয়নে সিলেট জেলা পুলিশের সহায়তায় বন্যাত্রদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপ-পুলিশ পরিদর্শক শাহেদ আহমদ, নিজপাট ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুর ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. রফিক আহমদ, চিকনাগুল ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি আব্দুল করিম বলেন, যে কোন দূর্যোগে জেলা পুলিশ মান্যবর এসপি ফরিদ উদ্দিন পিপিএম স্যারের নির্দেশনায় মানুষের কল্যানে পুলিশ এগিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৬টি ইউনিয়নে আমরা বন্যাত্রদের মধ্যে সহায়তার ত্রাণ বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version