///

জৈন্তাপুরো পুলিশের অভিযানে সাজাসহ ৩ আসামী গ্রেফতার

5 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা সহ বিভিন্ন মামলার তিন আসামী গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে যানাযায়, ১৫ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী সহ ৩জনকে গ্রেফতার করা হয় ৷ গ্রেফতারকৃতরা হল নিচপাট ইউপি’র জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী কমলাবাড়ী মোকামটিলা গ্রামের আব্দুস ছাত্তার এর ছেলে মো. আব্দুল মালিক একই ইউনিয়নের সিআর মামলার আসামী সারীঘাট গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. কামাল আহমদ এবং দরবস্ত ইউনিয়নের করগ্রাম গ্রামের মৃত আব্দুল আহাদ এর ছেলে আব্দুস সালাম ৷

১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version