
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় ১৮ বোতল মদসহ এক যুবককে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিত্বে ২৭ জুন শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এসআই ওবায়দুল ইসলাম ও এএসআই শাহরিয়ার হাসানের নেতৃত্ব উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ বোতল ভারতীয় মদ সহ ভিত্রিখেল গ্রামের আমির আলীর ছেলে শাকিল আহমদ (২৭) আটক হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মাদক নির্মূলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অনৈতিক কার্যক্রম দমনে জৈন্তাপুর থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।


