//

জৈন্তাপুর পুলিশের পৃথক অভিযানে গাজা সহ দুইজন গ্রেফতার

5 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৫০ গ্রাম গাজা সহ দুইজন কে আটক করা হয়েছে ৷

পুলিশ সূত্রে জানাযায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া আর্দশগ্রামে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ৷ এসময় ২৫০ গ্রাম গাজা সহ আসামপাড়া আর্দশগ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫) কে গ্রেফতার করে ৷

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার ফতেপুর (হরিপুর) ইউপির উপরশ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে জি.আর ৯৮/২১ মামলার আসামী কে আটক করা হয় ৷ আটক আসামী উপরশ্যামপুর গ্রামের নুর মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩২) কে গ্রেফতার করা হয়৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version