/////

জৈন্তাপুরে স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন সিলেটের জেলা প্রশাসক জনাব শেখ রাসেল হাসান

6 mins read

সিলেটের জৈন্তাপুরে বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

স্কুল সূত্রে জানায়, ২২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুরস্থ ডাক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজ পরিদর্শনে আসেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান । স্কুল পরিদর্শন শেষে হল রুমে ”মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয় আলোচনা সভায়” প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন।

এ সময় জেলা প্রশাসক শেখ রাসেল হাসানকে স্কুলের শিক্ষর্থীরা ফুল দিয়ে বরণ করেন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল হাই, অভিভাবকবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version