////

জৈন্তাপুর সড়ক দূর্ঘটনায় ১জন নিহত, আহত ৫

7 mins read

সিলেট-তামাবিল মহাসড়কে দুটি মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ৷

স্থানীয় এলাকাবাসী সূত্রে যানা যায়, ১৫ মে রবিবার বিকাল সাড়ে ৫টায় সিলেট তামাবিল মহা সড়কের পাখিটিখি এলাকায় সিলেট হতে ছেড়ে আসা জৈন্তাপুরগামী দুটি মোটরসাইকেলের সাথে জৈন্তাপুর হতে ছেড়ে যাওয়া সিলেট গামী লেগুনা (সিলেট-ছ-১১-১১৭৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং ঘটনায় ৫জন আহত হয়েছেন৷ নিহত গোয়াইনঘাট উপজেলার উত্তর লাখেরপাড় গ্রামের সাত্তার মিয়ার ছেলে রাশেদ আহমদ (২৫) এবং গুরুত্বর আহত কানাইঘাট উপজেলার নন্দীরাই গ্রামের মাসুক আহমদের ছেলে তৌফিক (২৩) বলে প্রত্যক্ষদর্শীরা জানান ৷

প্রত্যক্ষদর্শী রেজাউল করিম বলেন, ঘটনার পরপর এলাকাবাসী দ্রুত ছুটে এসে নিহত সহ গুরুত্বর আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷

এঘটনায় অপর আহতদের উদ্ধার করে হরিপুর বাজারে স্থানীয় চিকিৎসকদের নিকট হতে প্রথমিক চিকিৎসা নিয়ে চল যান ৷ তবে আহত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন ৷ দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version