////

দুই দিনের সরকারি সফরে শনিবার সিলেট আসছেন মন্ত্রী ইমরান আহমদ এমপি

5 mins read

দুই দিনের সফরে শনিবার সিলেট আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

শনিবার বেলা দেড় টায় জাফলংয়ে চলমান সরকারী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। বিকাল ৩ টায় আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সন্ধ্যা ৬ টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের সরকারি সফরসূচি নিশ্চিত করেছেন সিলেট জেলা পরিষদ সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সুবাস দাস।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version