///

দুই পক্ষের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

8 mins read

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাহিদুল ইসলাম (৫০) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। সময় আহত হয়েছে আরও ১০ জন।

সোমবার (১৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত সাহিদুল ইসলাম ওই গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মন্ডলের সাথে ৪ নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর আগেও ওই এলাকায় সংঘর্ষের ঘাটনা ও বাড়িঘরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।

সোমবার সকালে মান্নান মন্ডলের সমর্থক তারিখ মন্ডল বিএলকে বাজারে গেলে প্রতিপক্ষরা তাকে মারধর করে। এরই জের ধরে কেষ্টপুর গ্রামে উভয় পক্ষের লোকজন ঢাল-সরকি, রামদা, লাঠিসোঁটা ও ইটপাকেল নিয়ে সংঘর্ষে  জড়ায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহিয়া মেহেনাজ জানান, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version