
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গতকাল বৃহস্পতিবার (১৫জুন) বিকেল সাড়ে চারটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে মধ্যনগর সদর ইউনিয়ন একাদশ বনাম ধর্মপাশা সদর ইউনিয়ন একাদশ অংশ নেয়।খেলায় মধ্যনগর সদর ইউনিয়ন একাদশকে ৩-০গোলের ব্যবধানে হারিয়ে ধর্মপাশা সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার আপ দলের অধিনায়কের হাতে রানার আপ ট্রফি এবং খেলোয়ারদের মধ্যে মেডেল তুলে দেন ইউএনও শীতেষ চন্দ্র সরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উৎপল কুমার সরকার, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটো প্রমুখ।


