

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপাশা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা দপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো.জালাল উদ্দিন।
পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস,ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার প্রমুখ।


