/////

ধর্মপাশা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

5 mins read

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কার্যালয়ের কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪জুলাই) দুপুর ১২টার দিকে এই সভায় অনুষ্ঠিত হয়। সভায় এ উপজেলার মানুষজন বন্যা কবলিত হলে কী কী করণীয় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এই সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা উৎপল কুমার সরকার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আওলাদ হোসেন, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা,সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version