

নেত্রকোনার কেন্দুয়ায় সাদ্দাম হোসেন (১৭) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বলেন, শনিবার রাত অনুমানিক ১১টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিল। এ সময় কে বা কারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
সাদ্দামের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।


