//

পরীক্ষা কেন্দ্রে দুই বোন, বাড়িতে মায়ের লাশ

10 mins read

কক্সবাজারের টেকনাফে মায়ের লাশ বাড়ি রেখেই ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় পরীক্ষায় অংশ নিয়েছে দুই বোন। মঙ্গলবার ( মে) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন ঘটে হৃদয় বিদারক ঘটনা। 

টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ফেরদৌস ও শারমিন আকতার নামে দুই বোন মঙ্গলবার (২ মে) টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।

পরীক্ষার্থী সাদিয়া ফেরদৌস ও শারমিন আক্তার টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার জহির আহমদের মেয়ে।

সাদিয়া-শারমিনের বাবা জহির আহমদ বলেন, সদ্যগত রমজান মাস হতে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তার স্ত্রী আনোয়ারা বেগম। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার ভোর সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন। আমার মেয়েরা এ ঘটনার একদিন আগেও উৎসাহ-উদ্দীপনা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। হঠাৎ তাদের মা মারা যাওয়ায় মানসিকভাবে বড় ধাক্কা খায়। এরপরও তারা মঙ্গলবারের পরীক্ষায় অংশ নেয়। সএ মানসিক কষ্ট নিয়ে তারা সামনের দিনগুলোতে কীভাবে পরীক্ষা দিবে একমাত্র আল্লাহ ভালো জানেন। মঙ্গলবার দুপুর ২টায় আমার স্ত্রী আনোয়ারা বেগমের জানাজা সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, তার দুই মেয়ে সাদিয়া ও শারমিন মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে চাচ্ছিল মা। কিন্তু পরীক্ষা না দিলে মৃত মা ফেরত আসবে না, পরীক্ষায় পাশ হলে মায়ের আত্মা শান্তি পাবে এসব বলার পর কাদঁতে কাদঁতে বুকে চাপা কষ্ট নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, পরীক্ষার্থী সাদিয়া ও শারমিনে মায়ের মৃত্যু খবর পেয়েছি। এটি চরম বেদনাদায়ক ঘটনা। তাদেরকে মানসিকভাবে সহযোগিতা দিতে কেন্দ্র সচিবকে অবহিত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version