

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে মৌলভীবাজার হতে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্র জানায়, জৈন্তাপুর মডেল থানার ওয়ারেন্টভূক্ত আসামী দীর্ঘদিন হতে পলাতক রয়েছে৷ পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে গতকাল ৬ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাত ১১টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মৌলভী বাজার সংলগ্ন আবাসিক এলাকায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মুস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করে জৈন্তাপুর উপজেলার নিজপাট নয়াবাড়ী গ্রামের মনির মিয়ার ছেলে জিহাদ হোসেন কে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফাারুক বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ওয়ারেন্টভূক্ত জিহাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনার মাধ্যমে মৌলভীবাজার হতে আটককরা হয়৷ ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২টায় আদালতে প্রেরণ করা হয়েছে৷


