

জকিগঞ্জ থানা পুলিশ দীর্ঘ প্রায় ১৬ ঘন্টা অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কুটক্তিকারী জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের ইজ্জত আলীর ছেলে আব্দুল ওয়াহিদ তাপাদার (২৪) কে জকিগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা থেকে শনিবার বিকেলে আটক করা হয়েছে।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন জানান, গ্রেফতার পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, আটক আব্দুল ওয়াহিদ সুযোগ বুঝে সীমান্ত অতিক্রম করে ভারতে পলায়নের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে উপজেলা ছাত্র লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করেছেন।


