///

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলমগীর হাসানের শুভেচ্ছা উপহার বিতরণ

8 mins read

আটপাড়া(নেত্রকোনা)প্রতিনিধি :: নেত্রকোনার আটপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থে”কে আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ১২৬ জন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫টায় তেলিগাতী-দুওজ মুক্তিযোদ্ধা অফিসে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আলমগীর হাসানের উদ্যোগে এ শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, নেত্রকোনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার, নেত্রকোনা জেলা পরিষদের সদস্য ও আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন ছানো, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হাসান, আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ আবু রেজা মাহাবুব টিপু, কেন্দুয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ২নং শুনই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান কামাল, ৫নং তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিদ্যা, ৬নং দুওজ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, ৭নং সুখারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আরাদন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version