

সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলা-ধূলার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার আহবান জানিয়েছেন।
তিনি গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ প্রত্যাশা কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে ডিএন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াগাওঁ প্রত্যাশা কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন। কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক গোলজার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দশগাওঁ নয়াগাঁও স্কুল ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ওসমান গনি, নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিন, ডি এন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মৃদুল ক্লান্তি, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার, সাবেক মেম্বার আপ্তাব আলী, মাস্টার বিলাল উদ্দিন, প্রত্যাশা কিন্ডার গার্টেন পরিচালনা কমিটির সদস্য শফিকুর রহমান, আমির উদ্দিন, প্রত্যাশা কিন্ডার গার্টেনের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
এছাড়াও ডিএন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বৃন্দ কিন্ডারগার্টেন পরিচালনা কমিটির সদস্য বৃন্দ অভিবাবক বৃন্দ সহ প্রাক্তন শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে প্রত্যাশা কিন্ডারগার্টেনের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানকে বিদায়ী অতিথি হিসেবে ক্রেষ্ট প্রদান করা হয়। প্রত্যাশা কিন্ডারগার্টেন থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ।


