বাইরে তালা, ঘরে স্বামী-স্ত্রীর হাত-মুখ বাঁধা লাশ

6 mins read

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হাতমুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামীস্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ায় নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ার বাসিন্দা নজির উদ্দির (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)। নজির উদ্দিন তার একমাত্র মেয়ের নামে অধুনালুপ্ত শিলা সিনেমা হলের মালিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নজির উদ্দিনের বাড়িতে কোনো সাঁড়া-শব্দ না পেয়ে ডাকা-ডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের লাশ দেখতে পান তারা।

ঘটনাস্থলে উপস্থিত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে, হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।তাদেরকে হত্যা করে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত,পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। পিবিআই ও সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version