////

বানিয়াচংয়ে ট্রাক্টর চাপায় নিহত ১

6 mins read

হবিগঞ্জের বানিয়াচংয়ে ধানের ট্রাক্টর চাপায় হাফিজুর মিয়া (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে বানিয়াচং-কাদিরগঞ্জ সড়কের শুটকি ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর মিয়া নবীগঞ্জ উপজেলার ৭ নম্বর করগাও ইউনিয়নের যন্তইর মিল্লিক গ্রামের সজিদ উল্লাহর পুত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাতে বানিয়াচংয়ের একটি আড়তে ধান খালাস করে ট্রাক্টরটি বানিয়াচং থেকে কাদিরগঞ্জের দিকে রওয়ানা দেয়। এসময় ওই সড়কের শুঁটকি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পার্শবর্তী গভীর খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাফিজুর মিয়ার মৃত্যু হয়। তবে সাথে সাথে গাড়িটির চালকসহ অপর সহযোগী পালিয়ে যান।

পরে খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় লাশ উদ্ধার করতে সক্ষম হন। পরে বানিয়াচং থানায় লাশ নিয়ে আসা হয়। নিহত হাফিজুর মিয়া ওই গাড়িতে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version